ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধ ভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় নওগাঁ পৌরসভা ৯নম্বর ওয়ার্ড বাসীদের আয়োজনে শহরের তুলশীগঙ্গা ব্রিজের ওপর এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

পড়ুন>>নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেও বন্ধ হচ্ছেনা পুকুর খননের কাজ

মানববন্ধনে নওগাঁ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ সদর থানার যুবলীগের সভাপতি রায়হানুল ইসলাম রায়হান, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বুলু জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক জেলা শাখার আব্দুর রশিদসহ অন্যরা।

এসময় ওই ওয়ার্ডের প্রায় দুইশতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

জানাগেছে- গত কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ড থেকে ৯নম্বর ওয়ার্ডের রজাকপুর, চকরামপুর, ভবানীপুর, বোয়ালিয়া, পিরোজপুর, শেখপুরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া তুলশীগঙ্গা নদী খননের কাজ শেষ হয়। কিন্তু নদীর খননকৃত মাটি অবৈধভাবে রাতের অন্ধকারে বিক্রি করছে কতপিয় ব্যক্তিরা। নদী খননের সময় অনেকের ব্যক্তিমালিকানা জমিও খনন হয়েছে।

এছাড়া খননকৃত মাটি ব্যক্তিগত জায়গায় রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নদীর বাঁধ নির্মাণ করা হয়নি। রাতের-আধারে খননকৃত মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।

এসব কাজে বাঁধা দেওয়া ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগরকে গত ২৫ মার্চ রাতে হামলা করেন কতিপয় দূর্বৃত্তরা। হামলার ঘটনায় তিনি ৭জন সহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

পড়ুন>>নলডাঙ্গায় যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন- মাটি খেকোরা রাতের অন্ধকারে নদীর পাড়ের মাটি অবৈধ ভাবে বিক্রি করছে। এসব মাটি শেষ হলে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। নদীর বাঁধ না থাকায় সামনে বন্যা এলে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাঁধের মাটি না সরিয়ে সেখানে ঘর তৈরি করে দিলে অনেক ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের (আদিবাসীর) আশ্রয় হবে। তারা সেখানে বসবাস করতে পারবে। দ্রুত মাটি বিক্রি বন্ধসহ কর্তৃপক্ষের সুদৃষ্টিকামনা করছেন এলাকাসীরা।

কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বলেন, এলাকার ভাল করতে গিয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে। হামলার পর গত ২৮মার্চ থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত থানা কোন পদক্ষেপ নেয়নি। থানা নিরব ভূমিকা পালন করছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে কাউন্সিলর আসাদুজ্জামান সাগর থানায় কোন অভিযোগ দেননি। তবে অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩